৪১০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৮, ১৯:৩৮আপডেট : ১২ এপ্রিল ২০১৮, ১৯:৪৯

বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আমন্ত্রিতরা (ছবি- প্রতিনিধি)

কুষ্টিয়ার ভেড়ামারায় স্থাপিত ৪১০ মেগাওয়াটের একটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১২ এপ্রিল) সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে কুষ্টিয়ায় ভিডিও কনফারেন্সের সংযুক্ত হওয়ার পর এ জেলার প্রশাসক মো. জহির রায়হান স্বাগত বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন করেন। একইসঙ্গে খোকসা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করেন। এ উপজেলায় ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উপকেন্দ্রের মাধ্যমে ৩৪ হাজার গ্রাহক বিদ্যুৎ সংযোগ নিয়েছেন।

জেলা প্রশাসক মো. জহির রায়হানের সভাপতিত্বে বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, পুলিশ সুপার (এসপি) এসএম মেহেদী হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, বিদ্যুৎকেন্দ্রের প্রধান নির্বাহী পরিচালক প্রকৌশলী এ এম খোরশেদুল আলম ও অর্থায়নকারী প্রতিষ্ঠান জাইকা’র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

২০১৪ সালের জুলাই মাসে কুষ্টিয়ার ভেড়ামারায় ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট বিদ্যুৎকেন্দ্রের নির্মাণের কাজ শুরু হয়। দুই হাজার ৭শ’ ৮৬টি শক্তিশালী পাইলিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা এ প্ল্যান্টটিতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে একটি গ্যাস ইউনিট এবং এলটি স্টিম টারবাইন ও একটি এইচআরসিজি স্থাপন করা হয়েছে, যা দিয়ে ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

সাধারণ গ্যাস টারবাইন দিয়ে ৩০০ এবং গ্যাস টারবাইনের ফ্লু গ্যাস দিয়ে স্টিম টারবাইনের মাধ্যমে উৎপাদন হবে আরও ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ। শক্তিশালী এ বিদ্যুৎকেন্দ্রটির ৪৭২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

২০১৭ সালের ৩১মার্চ বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে উৎপাদনে আসে। এসময় শুধু গ্যাস টারবাইনে ২৮৭ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। পরে তা উন্নীত হয় ৩০০ মেগাওয়াটে। এরপর একই বছরের ১৫ ডিসেম্বর এ কেন্দ্র গ্যাস টারবাইনের ফ্লু গ্যাস দিয়ে স্টিম টারবাইনের মাধ্যমে আরও ১৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে সফলতা লাভ করে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম