ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ এপ্রিল ২০১৮, ১৬:৩০আপডেট : ১৩ এপ্রিল ২০১৮, ১৬:৩৩

চট্টগ্রাম বালু ভর্তি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের বারইয়ার হাট-খাড়গাছড়ি সড়কের করের হাট তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আজিজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এ ঘটনার জের ধরে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি জানান।
নিহতরা হলেন— ঈশান (১২) ও জিসান (৫)। তারা দু’জন সিএনজি অটোরিকশার যাত্রী ছিলেন।
উপ-পরিদর্শক আজিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করের হাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি বারইয়ার হাট আসার পথে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ঈশান নামে এক কিশোরের লাশ উদ্ধার করি। জিসান নামে পাঁচ বছর বয়সী আরেকটি শিশু হাসপাতালে মারা গেছে।’

তিনি আরও জানান, সিএনজি অটোরিকশা যোগে একই পরিবারের পাঁচজন বারইয়ার হাট যাচ্ছিলেন। আহত অন্য তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান