চুয়াডাঙ্গায় চিহ্নিত সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ১৫:০৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৫:০৯

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গড়চাপড়ায় চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বাবুকে (৫০)  কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিনগত রাত ১০ টার দিকে একই গ্রামের উজির আলী শাহ এর বসতঘরের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত বাবু উপজেলার  গড়পড়চা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে বাবু পার্শ্ববর্তী চায়ের দোকান থেকে চা পান করে বাড়ি ফিরছিলেন। এসময় ৫/৬ জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর একই গ্রামের উজির আলী শাহ’র বাড়িতে নিয়ে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্ত্রী মমতাজ বেগম জানান, বুধবার সন্ধ্যায় বাবু চা পান করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। ভোররাতে জানতে পারেন তার স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুতফুল কবির জানান, হতাকাণ্ডের কারণ জানা যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, নিহত বাবুর বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা ছিল।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম