গাজীপুর সিটি নির্বাচন: কাউন্সিলর পদে প্রার্থীতা ফিরে পেলেন ১৫ জন

গাজীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ২৩:১৪আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ২৩:১৯

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বাছাইয়ের সময় বিভিন্ন কারণে বাতিল হওয়া ১৫ জনের প্রার্থীতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনে আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন তারা। গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৫ ও ১৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাইকালে বিভিন্ন কারণে ২২জন কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়। পরে নির্বাচন কমিশনে আপিল করলে তারা প্রার্থীতা ফিরে পেয়েছেন। 

মনোনয়নপত্র ফিরে পাওয়া প্রার্থীরা হলেন- সংরক্ষিত আসন ১ নং ওয়ার্ডের (নারী কাউন্সিলর) কুলসুম আক্তার, ৯ নং ওয়ার্ডের রওশন আরা ও সুফিয়া আক্তার। সাধারণ কাউন্সিলর পদের ৭ নং ওয়ার্ডের জহিরুল ইসলাম ও আক্তার হোসেন, ৯ নং ওয়ার্ডের কবির হোসেন, ২২ নং ওয়ার্ডের  শাহজাহান সিরাজ, ২৭ নং ওয়ার্ডের রফিকুল ইসলাম, ৩১ নং ওয়ার্ডের রফিকুজ্জামান, ৪৬ নং ওয়ার্ডের রঞ্জুল ইসলাম রঞ্জু, ৪৭ নং ওয়ার্ডের সাদেক আলী, ৫১ নং ওয়ার্ডের মাসুম বিল্লাহ ও আমজাদ হোসেন, ৫২ নং ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেন, এবং ৫৩ নং ওয়ার্ডের সৈয়দা রিফাত সুলতানা।

এর ফলে সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা হলো ৮৭ এবং সাধারণ কাউন্সিলর পদে ২৮৭ জন। তবে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল হলেও তিনি আপিল করেননি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান