খতমে নবুয়তের মহাসমাবেশে কাদিয়ানিদের সরকারিভাবে নিষিদ্ধের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১৬:০৯আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৬:১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়াবিরোধী মহাসমাবেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দুই ঘণ্টা সময়ের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শান্তিপূর্ণভাবে আহমদিয়াবিরোধী খতমে নবুয়তের মহাসমাবেশ শেষ হয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ শুক্রবার (২০ এপ্রিল) সকাল ১০টায় নাসিরনগর সদরের জামিয়া রমিজিয়া সিদ্দিকিয়া মাদ্রসার মাঠে সমাবেশ শুরু হয় এবং দুপুর ১২টার মধ্যে শেষ হয়। সমাবেশে বক্তারা সরকারিভাবে আহমদিয়াদের (কাদিয়ানি) নিষিদ্ধ করার দাবি জানান।

বক্তারা বলেন, ‘আহমদিয়াদের সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। তাদের সরকারিভাবে নিষিদ্ধ করতে হবে। শুধু নাসিরনগরের নাসিরপুর নয়, সারাদেশ থেকে এদের অপতৎপরতা বন্ধ করতে হবে। অন্যথায় তৌহিদী জনতার আন্দোলন অব্যাহত থাকবে।’ ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়াবিরোধী মহাসমাবেশ উপলক্ষে কঠোর নিরাপত্তা

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী। নাসিরনগর কওমি ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা সামছুদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আল্লামা মনিরুজ্জামান সিরাজী, মুফতি মোবারক উল্লাহ্, আব্দুর রহিম কাসেমী, মাওলানা অলিউর রহমান হামিদি মাজহারুল হক কাসেমী ও মাওলানা সাজেদুর রহমান। ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়াবিরোধী মহাসমাবেশ উপলক্ষে কঠোর নিরাপত্তা

এদিকে আহমদিয়াবিরোধী সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে পুরো নাসিরনগর জুরে থমথমে পরিস্থিতি তৈরি হয়। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুরো নাসিরনগর উপজেলা সদরে ৮২৯জন পুলিশ সদস্য, দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন র‌্যাব মোতায়েন করা হয়। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল জানান, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে খতমে নবুয়তের মহাসমাবেশ শেষ হয়েছে।’ ব্রাহ্মণবাড়িয়ায় আহমদিয়াবিরোধী মহাসমাবেশ উপলক্ষে কঠোর নিরাপত্তা

উল্লেখ্য, গত ১ এপ্রিল আহমদিয়াবিরোধী মহাসমাবেশের ডাক দেয় নাসিরনগর কওমি উলামা পরিষদ। তবে ওই সময়ে সভার অনুমোদন না পাওয়ায় আজ ২০ এপ্রিল যে কোনও মূল্যে সমাবেশ করার ঘোষণা দেন সংগঠনের নেতারা। এ ঘটনা নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দুই ঘণ্টার জন্য শর্ত সাপেক্ষে সভা করার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন- 

নাসিরনগরে খতমে নবুয়তের মহাসমাবেশ ঘিরে আতঙ্কে আহমদিয়া সম্প্রদায়

আতঙ্কে নাসিরনগরের আহমদিয়া সম্প্রদায়

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান