কটিয়াদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ২৩:২১আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ২৩:২৬

কিশোরগঞ্জ কিশোরগঞ্জের কটিয়াদীতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার চান্দপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া (৩৫) কোনাপাড়া গ্রামের সাবেক পুলিশ সদস্য নূরুজ্জামানের ছেলে। অভিযুক্ত বড় ভাই বিপ্লব মিয়া (৪৫) ঘটনার পর পালিয়ে যান।

পুলিশ ও পারিবারিক সূত্রের দাবি, শুক্রবার জুমার নামাজের পর ছোট ভাই মাসুদ তার ঘরে ঘুমিয়ে ছিলেন। আনুমানিক ৪টার দিকে সবার অলক্ষ্যে ধারালো ছুরি নিয়ে ছোট ভাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে বড় ভাই বিপ্লব। তার এলোপাতাড়ি ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হন মাসুদ। মুর্মূষু অবস্থায় তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

বড় ভাই বিপ্লবের সন্দেহ ছিল তার স্ত্রীর সঙ্গে ছোট ভাই মাসুদের অনৈতিক সম্পর্ক রয়েছে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানি বলেন, ছোট ভাইকে জখম করেই বড় ভাই বিপ্লব পালিয়ে যায়। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি