কেসিসি নির্বাচন: নিষেধাজ্ঞা অমান্য করায় কাউন্সিলর স্বপনকে শোকজ

খুলনা প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৯:৩০আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৯:৩৪

খুলনা সিটি করপোরেশন নির্বাচন

নিষেধাজ্ঞা না মেনে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২১ নম্বর ওয়ার্ড এলাকায় মেয়র প্রার্থীর ছবি ও প্রতীক ব্যবহার করে সমাবেশ করায় ওই ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ নেতা সামছুজ্জামান মিয়া স্বপনকে শোকজ (কারণ দর্শাও নোটিশ) করা হয়েছে।  শনিবার বিকালে কেসিসি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার স্বপনকে এ শোকজ করেন। তাকে রবিবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

সামছুজ্জামান মিয়া স্বপন আসন্ন নির্বাচনেও ২১ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করছেন এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

কেসিসি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. ইউনুস আলী বলেন, শুক্রবার বিকালে ২১ নং ওয়ার্ড এলাকায় একটি সমাবেশ হয়েছে এমন অভিযোগ দিয়েছিলেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। এরপর ওই এলাকায় সহকারী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট যান এবং অনুসন্ধান শেষে সমাবেশ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু, তারপরও সমাবেশ হয়েছে। এর ফলে ২১নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজ্জামান মিয়া স্বপনকে শোকজ করা হয়েছে। তাকে রবিবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

কাউন্সিলর সামছুজ্জামান মিয়া স্বপন বলেন, মহান মে দিবস পালনে সমাবেশ আহ্বান করার পর তা সম্পন্ন করা হয়েছে। মে দিবসের সমাবেশ করতে না পারার কী যুক্তি থাকতে পারে জানা নেই। ব্যানারে তো দলীয় প্রতীক থাকতেই পারে। দলীয় প্রতীক সব ধরনের সভা সমাবেশেই ব্যবহার করা হয়।

আরও পড়ুন:

কেসিসি নির্বাচন: সংরক্ষিত ওয়ার্ডে ৪১ জনের মধ্যে ২৯ গৃহিণী

কেসিসি নির্বাচন: প্রতীক বরাদ্দের আগেই প্রার্থীদের প্রচারণা, ইসিউদ্বেগ

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান