রাজাপুরে নির্মাণ শ্রমিককে কুপিয়ে হত্যা, আটক ১

ঝালকাঠি প্রতিনিধি:
২২ এপ্রিল ২০১৮, ০১:৪৯আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ০১:৫৮

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরের বাজারের দক্ষিণ মাথায় নির্মাণ শ্রমিক খলিলুর রহমানকে হত্যা করেছ দুবৃত্তরা। শনিবার রাতে  বাসা থেকে বের হওয়ার আঘা ঘণ্টা পর রাত ১০টার দিকে বাজারের দক্ষিণ মাথায় আঘাত করে হত্যা করা হয় তাকে।  এ ঘটনায় ঘটনাস্থলের বাসিন্দা ও খলিলুর রহমানের মরদেহ প্রথম প্রত্যক্ষদর্শী মিয়া মাহমুদ পাখি নামে এক মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য  আটক করেছে রজাপুর থানা পুলিশ।  

নিহত নির্মাণ শ্রমিক খলিলুর রহামান উপজেলার পূর্ব বাদুরতলা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।  সে নিহত হওয়ার আধা ঘণ্টা আগে  রাজাপুরের বাজার এলাকার তার (ভাড়াটিয়া) বাসায় বাজার দিয়ে বাসা থেকে বের হয়েছিল বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।   

আটক পাখি বেশ কিছুদিন পূর্বে ইয়াবাসহ পুলিশের কাছে আটক হয়েছিল।   সে এলাকায় চিহিৃত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত বলে জানিয়েছে এলাকাবাসী।  যে স্থানে খুন হয়েছে সে স্থানটি মাদকের আখড়া হিসাবে পরিচিত।

খবর শুনে রাজাপুর কাঠালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোজ্জাম্মেল হক রেজা ও ওসি সামসুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

রাজাপুর থানার ওসি সামসুল আরেফিন বলেন, কারা খলিলকে হত্যা করেছে তা এখন পর্যন্ত বলা যাচ্ছেনা।   তবে খোঁজ নিয়ে দেখা হচ্ছে এ ঘটনার সাথে কারা জড়িত। তদন্ত চলছে।   এ ঘটনায় মিয়া মাহমুদ পাখি নামে একমাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য  আটক করা হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের