কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৮, ১০:৪৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১০:৪৫

কুমিল্লা কুমিল্লায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আল-আমিন (৩৫) নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার শুশুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। মুরাদনগর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) একেএম মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ডাকাত আল আমিন জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের সিরাজ মিয়ার পুত্র। তার নামে নয়টি মামলা রয়েছে।

ওসি জানান, নিহত ডাকাত আল আমিন দীর্ঘ দিন ধরে জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কসহ মুরাদনগর এবং আশেপাশের উপজেলায় ডাকাতি করে আসছিল। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের শুশুন্ডা এলাকায় ডাকাত আল আমিন তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।  এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় ডাকাত আল আমিন এবং পুলিশের এসআই গোফরান এবং কনস্টেবল শামীমমহ ৩ পুলিশ আহত হয়। আহত ডাকাত সদস্য আল আমিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,  নিহত আসামির বিরুদ্ধে মুরাদনগরসহ বিভিন্ন থানায় ৯টি ডাকাতি,অস্ত্র ও মাদক মামলা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিসহ একটি পাইপগান ও ২টি রামদা, ২টি ছোড়া ও ৫টি মুখোশ উদ্ধার করেছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ