হয়রানি-দুর্নীতির অভিযোগে রাজশাহীতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

রাজশাহী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ০৮:৫৯আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০৯:০৪

রাজশাহী মহানগর পুলিশ রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বায়া ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম।

জানা গেছে, পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ীদের সঙ্গে সখ্যতা, ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি, মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়, জুয়ার বোর্ড থেকে টাকা গ্রহণসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া মোটরসাইকেলের কাগজপত্র দেখার নামে হয়রানির অভিযোগে পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে আরএমপি কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন এলাকাবাসী। এসব অভিযোগ গোপনে তদন্ত করা হয়। তদন্তে সত্যতা পাওয়া গেলে সোমবার মিজানুর রহমানকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলম বলেন, ‘পুলিশ কমিশনার মাহাবুবর রহমানের নির্দেশে এসআই মিজানুর রহমানকে প্রত্যাহার হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ রয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের