নতুন কোচ স্লট, নিশ্চিত করলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৪, ০০:২৫আপডেট : ২১ মে ২০২৪, ০০:২৫

গত মাসের শেষ দিকে লিভারপুলের নতুন কোচ হিসেবে আর্নে স্লটের নাম শোনা গিয়েছিল। ডাচ কোচই যে ক্লাবটির ডাগআউটে দাঁড়াবেন, তা একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু ইয়ুর্গেন ক্লপের বিদায়কে মলিন না করতে আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেয়নি অলরেডরা। অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগে জার্মান কোচের অধীনে শেষ ম্যাচের ২৪ ঘণ্টার মধ্যে প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্লটের নাম ঘোষণা করলো তারা।

রবিবার রটারডামে এক্সেলসিওরের বিপক্ষে ৪-০ গোলের জয়ের পর ডাচ ক্লাব ফেইনুর্ডকে বিদায় বলে দিয়েছেন। ১ জুন থেকে লিভারপুলে নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।

বিভিন্ন সূত্র ইএসপিএন-কে জানিয়েছে, স্লট অ্যানফিল্ডে তিন বছরের চুক্তি করেছেন। ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।

ডাচ ক্লাবটির হয়ে স্লটের চুক্তির বাকি ছিল আরও দুই বছর। কিন্তু লিভারপুল তাকে ভেড়াতে ফেইনুর্ডকে ক্ষতিপূরণের প্রাপ্য অর্থ দিতেও রাজি হয়েছে। বিবিসি দাবি করেছে, চুক্তির পরিমাণ ৯.৪ মিলিয়ন পাউন্ডের মতো।

লিভারপুলে স্লটের প্রথম ম্যাচ হবে রিয়াল বেতিসের বিপক্ষে। নতুন মৌসুমের জন্য প্রস্তুত হতে ২৬ ‍ুলাই প্রীতি ম্যাচটি খেলবে তারা।

কোচ হিসেবে এজে আলকমারে প্রথমবার দায়িত্ব পেয়েই নজর কাড়েন স্লট। তার পর ২০২১ সালে যোগ দেন ফেইনুর্ডে। প্রথম মৌসুমেই ডাচ ক্লাবটিকে উদ্বোধনী ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে নিয়ে গেছেন। দুর্ভাগ্য ফাইনালে তার দল হোসে মরিনহোর রোমার কাছে ১-০ গোলে হেরেছে। ২০২২-২৩ মৌসুমে ডাচ লিগের শিরোপাও এনে দিয়েছেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের