হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৪, ১০:১৯ আপডেট : ২০ মে ২০২৪, ১২:৩১

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান। সোমবার (২০ মে) ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ সব যাত্রী নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অনুসন্ধান ও উদ্ধারকারী দল পূর্ব আজারবাইজান প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ শনাক্ত করার পর, তাদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।

রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন, পার্বত্য অঞ্চলে কুয়াশাপূর্ণ খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

অবশ্য এখন পর্যন্ত হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ সম্পর্কে সরকারিভাবে কোনও তথ্য জানানো হয়নি।  

ইরানের মেহর নিউজ এজেন্সিও তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারের সব যাত্রীই শহীদ হয়েছেন।

এর আগে এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, রবিবারের দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি পাহাড়ের চূড়ায় আছড়ে পড়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি বেল ২১২ হেলিক্প্টারটিতে ভ্রমণ করছিলেন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। ওই হেলিকপ্টারটিই বিধ্বস্ত হয়েছে।

রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন।

সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন তারা। একটিতে ছিলেন প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন কর্মকর্তা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বাকি দুইটি হেলিকপ্টার নিরাপদে ফেরত আসে।

/এস/
টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
২০ মে ২০২৪, ১৫:০৪
২০ মে ২০২৪, ১০:১৯
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিহত
সম্পর্কিত
সাত শর্ত মেনে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের
‘সামরিকভাবে ইরান যুদ্ধ শেষ’, ট্রাম্পের ঘোষণা
সাইনপোস্টে গাড়ির ধাক্কা, হোয়াইট হাউসে সিকিউরিটি লকডাউন
সর্বশেষ খবর
বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন: পাহাড়ের ১৭ হাজার ফুট ওপরে ছুটবে ট্রেন
বিশ্বের সর্বোচ্চ রেলস্টেশন: পাহাড়ের ১৭ হাজার ফুট ওপরে ছুটবে ট্রেন
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
গালে-গলায় লালচে র‌্যাশ, চুলকানি? ভরসা রাখুন ৩ উপাদানে
নারায়ণগঞ্জে গভীর রাতে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী
নারায়ণগঞ্জে গভীর রাতে মাদ্রাসায় আগুন, হাসপাতালে ৪৮ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী