চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ৩২০টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ১৯:৪৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ২০:০১

  চুয়াডাঙ্গা থেকে উদ্ধার ৩২০টি স্বর্ণের বার

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গা সীমান্ত থেকে ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বুধবার দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর সীমান্তের মাথাভাঙ্গা নদী থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। তবে কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক ইমাম হাসান জানান, চুয়াডাঙ্গা থেকে ভারতে স্বর্ণের একটি চালান যাবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল বুধবার সকাল থেকে নাস্তিপুরসহ আশপাশের এলাকায়  অবস্থান নেয়। দুপুর ৩টার দিকে নাস্তিপুর সীমান্তের ৮০নং মেইন পিলারের কাছে অজ্ঞাত তিনজনকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় ওই তিন চোরাচালানি তাদের কাছে থাকা তিনটি ব্যাগ মাথাভাঙ্গা নদীতে ফেলে সাঁতরে ভারতের অংশে ঢুকে পড়ে। পরে বিজিবি সদস্যরা মাথাভাঙ্গা নদীতে তল্লাশি চালিয়ে চোরাচালানিদের ফেলে যাওয়া তিনটি ব্যাগ উদ্ধার করেন।

চুয়াডাঙ্গা থেকে উদ্ধার ৩২০টি স্বর্ণের বার

খবর পেয়ে বিকালে কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আরশাদ হোসেনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের সহায়তায় চোরাচালানিদের ফেলে যাওয়া ব্যাগগুলো উদ্ধার করা হয়। এরপর গণমাধ্যমকর্মীসহ সবার সামনে খুলে ব্যাগে থাকা ৩২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ৩৭ কেজি।

কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আরশাদ হোসেন জানান, উদ্ধারকৃত এসব স্বর্ণ বারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা। তবে চোরাচালানিরা ভারতের অংশে ঢুকে পড়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা থেকে উদ্ধার ৩২০টি স্বর্ণের বার

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের