ডিশ ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিতে যুবলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ এপ্রিল ২০১৮, ২০:২১আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ২০:৩৪

ফরিদুল ইসলাম

ডিশ ব্যবসাকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর ডিসি রোড় এলাকায় প্রতিপক্ষের গুলিতে ফরিদুল ইসলাম (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বাংলা ট্রিবিউনকে এ খবর নিশ্চিত করেন।

নিহত ফরিদুল ইসলাম নগরীর চান মিয়া মুন্সি লেইনের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। ফরিদ পশ্চিম বাকলিয়া ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘ দিন ধরে ডিসি রোডে ক্যাবল টিভির (ডিশ) ব্যবসা করে আসছে কেসিটিএন ক্যাবল নেটওয়ার্ক। স্থানীয় যুবদল কর্মী এমদাদুল হক বাদশাসহ তিন জন যৌথ অংশীদারিত্বে এই ব্যবসা পরিচালনা করে আসছেন। গত দুই-তিন মাস ধরে ওই এলাকায় ডিশের ব্যবসা শুরুর চেষ্টা করে আসছিলেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুসাসহ আরও কয়েকজন। এ নিয়ে গত কিছু দিন ধরে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শুক্রবার মো. মুসার লোকজন জোর করে ওই এলাকায় ডিশ লাইন টানতে গেলে প্রতিপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। এ ঘটনার জের ধরে বেলা ৩টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় দুই গ্রুপের সংঘর্ষে ফরিদুল ইসলাম নিহত হন। সংঘর্ষে প্রতিপক্ষের ছোড়া গুলি ফরিদুল ইসলামের মাথা ও বুকে বিদ্ধ হয়।

এ বিষয়ে জানতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুসার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

স্থানীয় ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তারেক সুলতান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যুবদলী কর্মী এমদাদুল হক বাদশার নেতৃত্বে দুই-আড়াইশ’ সন্ত্রাসী ৩টার দিকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুসার বাসায় হামলা চালায়। খবর পেয়ে মুসা ভাইয়ের বাসার দিকে যাওয়ার সময় বাদশা ও তার সহযোগীদের গুলিতে ফরিদুল ইসলাম নিহত হন।’

এ ব্যাপারে জানতে যুবদল কর্মী এমদাদুল হক বাদশার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

কেসিটিএন ক্যাবল নেটওয়ার্কের অপর দুই মালিক হলেন শ্যামল পালিত কাঞ্চন ও প্রসূণ কান্তি নাগ। এ সর্ম্পকে জানতে চাইলে প্রসূণ কান্তি নাগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ২০ বছর ধরে ডিসি রোডে ডিশের ব্যবসা করে আসছি। স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুসার নেতৃত্বে একটা গ্রুপ আমাদের এলাকায় নতুন করে ডিশের ক্যাবল টানতে গেলে আমরা নিষেধ করি। এসময় যুবলীগ কর্মী মাসুদ ওরফে এসআই মাসুদ, রাসেল, ফয়সালের নেতৃত্বে একদল যুবক আমাদের ওপর হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে আমাদের সঙ্গে যাওয়া ফরিদুল ইসলাম নিহত হন।’ ফরিদ কেসিটিএন ক্যাবল নেটওয়ার্কের ব্যবসায়িক পার্টনার না হলেও তাদের সঙ্গে কাজ করতেন বলে দাবি করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমদাদুল হক বাদশা যুবদল করলেও তার সঙ্গে ফরিদুল ইসলামের বন্ধুত্ব ছিল। তার মাধ্যমেই ফরিদুল ইসলাম আমাদের সঙ্গে কাজ করতেন। দুপুরে ফরিদসহ আমরা অফিসে ছিলাম। পরে সেখান থেকে আমরা একসঙ্গে ঘটনাস্থলে যাই। ফরিদ যে দুপুরে আমাদের অফিসে ছিল। সেটি আমাদের সিসিটিভি ফুটেজে ধারণ করা আছে।’

এ ব্যাপারে চকবাজার থানার ওসি নুরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিশ ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ফরিদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। সে স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। যুবদল কর্মী বাদশার পক্ষ অবলম্বন করে সে ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম