চবি ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

চবি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৮, ০৬:০৬আপডেট : ২৯ এপ্রিল ২০১৮, ০৬:১০

চট্টগ্রাম বিশ্বদ্যিালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ এপ্রিল) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে। পরে এর প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। 
মারধরের শিকার শিক্ষার্থীর নাম সাজ্জাদ শাওন। তিনি বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আহতাবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
আহত শাওন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আবু সাউদের অনুসারী বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শাওন ও তার বান্ধবী রাত আটটার দিকে জামাল নজরুল ইসলাম গবেষণা কেন্দ্রের দিকে ঘুরতে গেলে ছিনতাই পরিচয়ে বেশ কয়েকজন তাদের আক্রমণ করে। এক পর্যায়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিতে দুর্বৃত্তরা শাওনকে কুপিয়ে জখম করে। ক্যাম্পাসে এখবর ছড়িয়ে পড়লে রাত নয়টার দিকে ছাত্রলীগের একাংশ বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে দেয়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যদের আশ্বাসে আধাঘণ্টা পর ফটক খুলে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাউদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে আন্দোলন করে। তাদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা মূল ফটকের তালা খুলে দেয়।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান