কেসিসি এলাকায় যানবাহন চলাচল ও বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

খুলনা প্রতিনিধি
০৮ মে ২০১৮, ১৭:১১আপডেট : ০৮ মে ২০১৮, ১৭:১৭

খুলনা-নগরী খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষে যানবাহন চলাচল ও বহিরাগত অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেসিসি নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) মঙ্গলবার (৮ মে) এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেছে।

কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেসিসি নির্বাচন উপলক্ষে ১৪ মে রাত ১২টা থেকে ১৫ মে রাত ১২টা পর্যন্ত সিটি এলাকায় ৯ ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ গুলো হচ্ছে বেবিট্যাক্সি/অটো রিক্সা, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক ও ট্রেম্পো। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনা অনুসরণ করে এ নির্দেশ দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে ১৩ মে রাত ১২টা থেকে ১৬ মে সকাল ৬টা পর্যন্ত কেএমপি এলাকায় মোটরসাইকেল চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে কেসিসির বাসিন্দা নন বা বহিরাগত ভোটার যারা নির্বাচনকে কেন্দ্র করে শহরে অবস্থান করছেন তাদের ১২ মে রাত ১২টার পর কেসিসি এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।

একইসঙ্গে ৯ মে থেকে ১৭ মে পর্যন্ত অস্ত্রসহ চলাচল, বহন বা প্রদর্শন নিষিদ্ধ করেছে কেএমপি।

আরও পড়ুন- আ.লীগ নয়, বিএনপিই সন্ত্রাসীদের প্রশ্রয়দাতা: তালুকদার খালেক

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম