ছয় খুন: রাঙামাটিতে চলছে পুলিশি তল্লাশি

রাঙামাটি প্রতিনিধি
১১ মে ২০১৮, ১৩:০০আপডেট : ১১ মে ২০১৮, ১৩:০৫

রাঙামাটিতে চলছে পুলিশি তল্লাশি রাঙামাটির নানিয়ারচরে ছয় রাজনৈতিক নেতাকর্মীকে হত্যার ঘটনায় রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাঙামাটি পৌরসভার সামনে, ভেদভেদী পুলিশ চেক পোস্ট, বাংলাদেশ টেলিভিশন স্টেশন রাঙামাটি উপকেন্দ্র এলাকা ও মানিকছড়িসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ তল্লাশি চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নানিয়ারচর উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে ছয়জনকে হত্যার পর খুনিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে গাড়ি থামিয়ে দেহ ও গাড়ি তল্লাশি করছে পুলিশ। এছাড়া অবৈধ গাড়ি ধরা ও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানিয়েছে।

ভেদভেদী পুলিশ চেক পোস্ট’র ফাঁড়ি ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, ‘নানিয়ারচরে ছয় হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের অংশ হিসেবে দেহ ও গাড়ি তল্লাশি করা হচ্ছে।’ রাঙামাটিতে চলছে পুলিশি তল্লাশি

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সতজিৎ বড়ুয়া বলেন, ‘জনসাধারণের নিরাপত্তা জোরদার করতে এই ব্যবস্থা। তল্লাশির নামে যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় সেদিক বিবেচনা জন্য নির্দেশ দেওয়া আছে।’ নানিয়ারচরে ছয় খুনের আসামিরা শহর আছে এবং শহর তারা শহর থেকে পালিয়ে যাচ্ছে এমন কোনও তথ্য পুলিশের কাছে আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘চাঞ্চল্যকর ঘটনা হওয়ার কারণে সব কিছু এই মুহূর্তে বলা যাচ্ছে না। সবকিছু মাথায় রেখেই এই তল্লাশি।’

উল্লেখ্য, গত ৩ মে দুর্বৃত্তের গুলিতে নিহত হন রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষনেতা শক্তিমান চাকমা। পরদিন (৪ মে) তার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে নানিয়ারচরের বেতছড়ি এলাকায় দুর্বৃত্তের ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিত)’র  আহবায়ক তপন জ্যোতি চাকমা ওরফে বর্মাসহ ৫ জন নিহত ও ৮ জন গুলিবিদ্ধ হন। এদিকে, বুধবার ইউপিডিএফ সভাপতিসহ ১১৮ জনকে আসামি নানিয়ারচর থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেন শক্তিমান চাকমা হত্যার সময়ে আহত রুপম চাকমা ও তপন জ্যেতি চাকমাসহ ৫ জন নিহতের ঘটনায় আহত অর্চিন চাকমা।

আরও পড়ুন- 

রাঙামাটিতে ছয় খুন: ১১৮ জনের নামে থানায় অভিযোগ

শক্তিমান-তপনজ্যোতি হত্যার নেপথ্যে নানিয়ারচরের নিয়ন্ত্রণ!

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম