গোপালগঞ্জে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, ৬ জনের সাজা

গোপালগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০১৮, ১৭:৩৬আপডেট : ১১ মে ২০১৮, ২০:৩১

 জরিমানা করা হয়েছে এদেরকে

গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে একজনকে জেল ও পাঁচ জনের জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহসিন উদ্দিন এ সাজা প্রদান করেছেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার, মিম বালা ও তনুজা বিশ্বাস। এদের মধ্যে  শংকর দাসকে সাতদিনের জেল ও বাকি পাঁচজনকে একহাজার টাকা করে জরিমানা  করা হয়েছে।

সাত দিনের জেল হয়েছে শংকরের

শুক্রবার (১১ মে) গোপালগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের ২শ’ সহকারী শিক্ষক পদের বিপরীতে ২১টি কেন্দ্রে ১৪ হাজার ২০ জন পরীক্ষার্থী অংশ নেন।

নিয়োগ পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ গ্রহণের অভিযোগে গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার, মিম বালা ও তনুজা বিশ্বাসকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি