নেত্রকোনায় বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের চাল ও নগদ টাকা দেবে প্রশাসন

নেত্রকোন প্রতিনিধি
১৩ মে ২০১৮, ০৫:৩০আপডেট : ১৩ মে ২০১৮, ০৫:৪৮

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক নেত্রকোনায় শুক্রবারের (১১ মে) কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে ১২ মেট্রিকটন চাল ও নগদ সাত লাখ টাকা সহায়তা দেবে জেলা প্রশাসন। শনিবার (১২ মে) বিকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময়  নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম এ তথ্য জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নেত্রকোনা পৌর শহর, সদর উপজেলা,আটপাড়া,পূর্বধলা,মোহনগঞ্জসহ বেশ কয়েকটি এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রলকাল বৈশাখী ঝড়ে  তিন হাজার ঘর-বাড়ি, পাঁচ হাজার ২৪৩ মেট্রিক টন বোরো ধানের ক্ষতি হয়েছে। এছাড়া, বিদ্যুতের শতাধিক খুঁটি উপড়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি হিসাবের চেয়ে বোরো ধানের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন জেলা কৃষক লীগের সভাপতি কেশব বঞ্জন সরকার। তিনি বলেন, ‘ কেবলমাত্র আটপাড়ায়ই চার হাজার হেক্টর জমির ধানের ক্ষতি হয়েছে।এছাড়া মোহনগঞ্জ,পূবর্ধলা,নেত্রকোনা সদরসহ ক্ষতিগ্রস্ত এলাকা আমি নিজে গিয়ে পরিদর্শন করেছি। এসব এলাকার কৃষকদের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বোরো ফসলের ক্ষতি হয়েছে।’

নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যে বরাদ্ধ দেওয়া হয়েছে, তা আরও বাড়ানো হবে। বিদ্যুৎ সংযোগের জন্য দ্রুত কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের