বাড়ছে ভোটাদের উপস্থিতি, নারীরাই বেশি

তৌহিদ জামান ও আসাদুজ্জামান সরদার, খুলনা থেকে
১৫ মে ২০১৮, ০৯:৫৮আপডেট : ১৫ মে ২০১৮, ১৩:১৮

নারী ভোটাররা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলনা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। সকালে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। বিভিন্ন কেন্দ্র ঘুরে এখন পর্যন্ত নারী ভোটারের সংখ্যাই বেশি দেখা গেছে।

নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের তালিমুল মিল্লাত মাদ্রাসার ভোটকেন্দ্রটি একটি দোতলা ভবন । এই কেন্দ্রের দোতলায় পুরুষ এবং নিচতলায় নারীদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রের বাইরে ভোটাররা

সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে এ কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা ধীরে সুস্থে আসছেন। বুথের সামনে বারান্দায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভেতরে প্রবেশের জন্য। এ কেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি দেখা গেছে।

তালিমুল মিল্লাত মাদ্রাসা কেন্দ্রের বাইরে ভোটাররা কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন। কেন্দ্রে প্রবেশের সময় গেটে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোটারদের স্লিপ দেখে তাদের ভেতরে প্রবেশ এবং নম্বর অনুযায়ী বুথের অবস্থান জানিয়ে দিচ্ছেন। এছাড়া ভোটারদের সঙ্গে থাকা মোবাইল ফোন বন্ধ রাখার অনুরোধ করেন তারা।

নগরীর রাস্তায় রাস্তায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের টহল দিতে দেখা গেছে।

আজ মঙ্গলবার (১৫ মে) সকাল ৮টায় খুলনায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

রাস্তায় বিজিবির টহল

নগরীর ৩১টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন ও ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৯ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ভোটার চার লাখ ৯৩ হাজার ৯২ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ৪৮ হাজার ৯৮৫ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন।

প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার রয়েছেন চার হাজার ৯৭২ জন। এ নির্বাচনে পর্যবেক্ষক থাকছেন ২১৯ জন। এর মধ্যে ৪/৫ জন বিদেশি, ৩৫ জন নির্বাচন কমিশনের, ১৭৯ জন বিভিন্ন সংস্থার পর্যবেক্ষক।

আরও পড়ুন

ভোট দিলেন খালেক ও মঞ্জু

বিড়ম্বনায় কলেজিয়েট স্কুল কেন্দ্রের ভোটাররা

খুলনায় মেয়র পদপ্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

ভোটগ্রহণ শুরু

/এসটি/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী