ফল প্রত্যাখ্যান, খালেককে বোরকা পরে বের হতে হবে: মঞ্জু

মো. হেদায়েৎ হোসেন ও এস এম সামসুর রহমান, খুলনা থেকে
১৬ মে ২০১৮, ১১:৪২আপডেট : ১৬ মে ২০১৮, ১২:২২

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম মঞ্জুসহ বিএনপি নেতারা খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ‘ এই নির্বাচন সর্বকালের ভোট ডাকাতির নতুন রূপ, নতুন সংস্করণ। নারী ভোট ডাকাত এখানে নতুন সংযোজন। ১০৫টি কেন্দ্রে ব্যালট ছিনিয়ে ভোট দেওয়া হয়েছে, ৪৫ টি কেন্দ্রে ভোটারদের আটকে দেওয়া হয়েছে। ভোট ডাকাতির অন্যতম দৃষ্টান্ত এটি। ভোট ডাকাতির এই নির্বাচনে জয়ী হয়েছে তালুকদার আব্দুল খালেক।’

তিনি আরও বলেন, ‘তালুকদার আব্দুল খালেকের পক্ষে বনদস্যু, জলদস্যু, সন্ত্রাসী সবাই প্রকাশ্যে কাজ করেছে। এই অবস্থায় দায়িত্ব নিয়ে তিনি কীভাবে খুলনা মহানগরীকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, ভূমিদস্যুমুক্ত  করবেন। আগামীতে খালেককে বোরকা পরে জনগণের সামনে বের হতে হবে, সেই পরিবেশই তিনি তৈরি করলেন।’

বুধবার (১৬ মে) সকাল পৌনে ১১টার দিকে মহানগরীর কে ডি ঘোষ রোডে মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে  নজরুল ইসলাম মঞ্জু এসব কথা বলেন। কেসিসি নির্বাচনের ফল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিএনপি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

নির্বাচনে জয়ী হওয়ার পর আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল খালেক বেলছিলেন, মঞ্জুকে পাশে নিয়েই তিনি কাজ করতে চান। এ বিষয়ে সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, ‘প্রধান ভোট ডাকাত তিনি (খালেক)। তার পাশে থেকে সহযোগিতার কোনও মানসিকতাই আমার নেই। আমি এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি।’

বিএনপির এই নেতা আরও অভিযোগ করেন, ‘এই নির্বাচনে আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে। তবে বিএনপি প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের চরিত্র ফুটিয়ে তুলবে। আগামীতেও বিএনপি নির্বাচনে অংশ নেবে।’

তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনে সহায়ক না, যোগ্য না। বি‌জি‌বি, র‍্যাব ঘু‌মি‌য়ে ছিল। পু‌লিশ স‌ক্রিয় ছিল। সকাল থে‌কে রিটার্নিং অফিসার ফোন রি‌সিভ ক‌রেন‌নি। গতকা‌লের ভোট ডাকা‌তি প্রমাণ ক‌রে‌ছে সেনাবা‌হিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়।’

মঙ্গলবার (১৫ মে) কেসিসিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে হওয়া নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ৬৫ হাজার ৬০০ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। তালুকদার খালেক পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট।

আরও পড়ুন- 

খুলনার নগরপিতা তালুকদার খালেক

কারচুপির নির্বাচনের কারণে গণতন্ত্র আরও সংকটে পড়বে: মঞ্জু

মঞ্জুকে পাশে নেবেন খালেক

খুলনা থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: আ.লীগ

কেসিসিতে ৭ বিদ্রোহী নির্বাচিত

/এফএস/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
নিকোটিন পাউচ বাজারজাতে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত