বরিশালে মাদ্রাসা শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ২ আসামির ৫ দিনের রিমান্ড

বরিশাল প্রতিনিধি
১৭ মে ২০১৮, ০৬:৩৬আপডেট : ১৭ মে ২০১৮, ০৬:৩৬

লাঞ্ছনার দৃশ্য

বরিশালের বাকেরগঞ্জে মো. আবু হানিফা নামে মাদ্রাসা সুপারকে লাঞ্ছিত করার দায়ে গ্রফতারকৃত ২ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাকেরগঞ্জের কাঠালিয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার শিক্ষক, তত্ত্বাবধায়ক ও মসজিদের ইমাম মো. আবু হানিফার শরীরে মল ঢেলে দেওয়ার ঘটনায় ওই ২ অভিযুক্তকে রবিবার (১৩ মে) গ্রেফতার করেছিল পুলিশ। একই মামলার সূত্রে আটককৃত ১১ বছর বয়সী এক শিশুকেও আদালতে উপস্থিত করা হয়। এছাড়া, বুধবার সকালে দায়ীদের বিচার চেয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে বাকেরগঞ্জে।

বুধবার (১৬ মে) পুলিশ অভিযুক্তদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করে। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। যে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ তারা হলো: মিনজু ও বিল্লাল ওরফে বাদল। মিনজু (৪৫) বাকেরগঞ্জ উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত মো. হাসেম মুসল্লির ছেলে এবং দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। অন্যদিকে বাদল (২৫) বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নূর মোহাম্মদের ছেলে। বাদলকে ফেসবুকে প্রকাশিত ভিডিও ফুটেজ দেখে লাঞ্ছনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আটক শিশুটির নাম ফয়সাল মুসল্লি (১১)। ফয়সাল উপজেলার কাঠালিয়া গ্রামের ফারুক মুসল্লির ছেলে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক আহমেদ তাকে কারাগারের শিশু-কিশোর সেলে প্রেরণের আদেশ দিয়েছেন।

আটক দুই আসামি

মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বুধবার সকালে বাকেরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বাকেরগঞ্জ উপজেলা ও পৌর শাখা, বাংলাদেশ মুদাররিস ও মুজাহিদ বাহিনীর বাকেরগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেছেন জমিয়তে হিজবুল্লাহ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান। বক্তব্য রেখেছেন মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা সূফি মো. হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার (১১ মে) বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে কাঠালিয়া গ্রামের কাঠালিয়া ইসলামিয়া দারুচ্ছুন্নাৎ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপারিনটেনডেন্ট  মাওলানা মো. আবু হানিফার শরীরে মল ঢেলে দিয়ে তাকে প্রকাশ্যে লাঞ্চিত করা হয় ও এই ঘটনার  ভিডিও ধারণ করা হয়। ঘটনার পর লাঞ্ছনার শিকার মাদ্রাসার সুপার ও তার পরিবার লোকলজ্জায় বিষয়টি গোপন রাখেন। তবে রবিবার (১৩ মে) লাঞ্ছনার একটি ভিডিও  ধারণকারীদের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।

এরপর লাঞ্ছিত মাদ্রাসা সুপার আবু হানিফা বাদী হয়ে মামালা দায়ের করেন। বাকেরগঞ্জ থানায় দায়ের করা ওই মামলায় তিনি নিজের ছোটভাই জাকারিয়া হোসেন জাকিরসহ ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করেন।

আরও খবর: বরিশালে মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় মামলা, গ্রেফতার ২ (ভিডিও)  

 

/এএমএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম