ইউএস-বাংলার উড়োজাহাজে ত্রুটি, ৩ ঘণ্টা পর যাত্রা

নীলফামারী প্রতিনিধি
১৯ মে ২০১৮, ১৯:২১আপডেট : ১৯ মে ২০১৮, ১৯:৩৩

ইউএস-বাংলার উড়োজাহাজ (ছবি- সংগৃহীত)

যান্ত্রিক ত্রুটির কারণে ৭৮ আরোহী নিয়ে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার একটি উড়োজাহাজ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় পৌনে তিন ঘণ্টা আটকে ছিল। পরে ত্রুটি সারিয়ে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার (১৯ মে) বেলা সোয়া ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে উড়তে গেলে ড্যাশ-৮ মডেলের ওই উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি সারিয়ে বেলা ৩টার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

ইউএস-বাংলার ওই ফ্লাইটে ছিলেন সৈয়দপুর সরকারি কারিগরি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘বেলা ১১টার আগে ফ্লাইটের ৭৬ জন যাত্রীর সবাই নিজ নিজ আসন গ্রহণ করেন। বিমান ক্রুর নির্দেশেই যথাসময়ে আমরা নিজ নিজ সিট-বেল্ট বাঁধি। এরপর ফ্লাইটটি দুই বার উড্ডয়ন চেষ্টা করেও ব্যর্থ হয়। এসময় রানওয়েতে চলতে থাকা অবস্থায় উড়োজাহাজটিতে বিকট শব্দ করতে থাকে।’ তিনি আরও জানান, এ ঘটনার পর যাত্রা বাতিল করে অন্য একটি এয়ারলাইন্সের বিমানে যাত্রা করেন তিনি।

এদিকে, বিমানবন্দর সূত্র দাবি করে, ‘বিমান উড্ডয়নের সময় যে পাওয়ার প্রয়োজন তা পাচ্ছিল না উড়োজাহাজটি। এতে দুই বার উড্ডয়নে ব্যর্থ হয়। পরে ঢাকা থেকে প্রকৌশলীরা এসে বিমানের ওই যান্ত্রিক ক্রটি সারিয়ে তোলেন।’

এ ব্যাপারে কথা বলার জন্য ইউএস-বাংলার সৈয়দপুর স্টেশন ইনচার্জ মো. জাকির হোসেনের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

তবে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক মো. শাহীন আহমেদ বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ওই উড়োজাহাজ উড্ডয়নে ব্যর্থ হয়। পরে ক্রটি সারিয়ে বেলা পৌনে ৩টার দিকে তা ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম