সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা!

সাভার প্রতিনিধি
১৯ মে ২০১৮, ২২:৩৫আপডেট : ১৯ মে ২০১৮, ২২:৪২

সাভার

জমি নিয়ে বিরোধের জের ধরে সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে আরশাদ শিকদার নামের (৪০) এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, শুক্রবার (১৮ মে) রাতে সাভারের উত্তর কলমা এলাকায় আরশাদকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। পরে শনিবার বেলা ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরশাদ শিকদার কলমা এলাকার হিরু শিকদারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উত্তর কলমা এলাকার হিরু শিকদারের সঙ্গে প্রতিবেশী জিঞ্জিরা এলাকার সাইফুল ইসলামের বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার রাতে হিরু শিকদারের দুই ছেলে আলম শিকদার ও আরশাদ শিকদারকে বাসা থেকে ডেকে নিয়ে যায় প্রতিপক্ষের সাইফুল ইসলাম ও তার লোকজন। এরপর সাইফুল ইসলাম, নাজমুল, আতিক, মিরাজ তরিকুলসহ ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র্র দিয়ে আলম ও এরশাদকে কুপিয়ে আহত করে। এর একপর্যায়ে আলম ও এরশাদ মাটিতে লুটিয়ে পড়লে তারা মারা গেছে ভেবে ওই দলটি স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা আলম ও এরশাদকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আরশাদ মারা যান। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আতিক নামের একজনকে আটক করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক