নেশাগ্রস্ত ছেলেকে ডাক্তারের কাছে নেওয়ার পথে সিএনজি থেকে পড়ে মায়ের মৃত্যু!

চাঁদপুর প্রতিনিধি
২০ মে ২০১৮, ২০:৫৫আপডেট : ২০ মে ২০১৮, ২০:৫৫

আটক নিহতের মাদকাশক্ত ছেলে শামিম

নেশাগ্রস্ত ছেলেকে চিকিৎসালয়ে নেওয়ার পথে সিএনজি থেকে পড়ে নিহত হয়েছেন শাহানারা বেগম (৪০)। রবিবার চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে মাদকাসক্ত ছেলে শামীম গাজীকে (২৫) পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নিহতের ছেলে তুহিন জানায়, তার বড়ভাই শামীম গাজী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। ৩ ভাই ১ বোনের মধ্যে শামিম সবার বড়। রবিবার সকালে সে এবং তার মা শামিম গাজীকে সিএনজিতে করে কুমিল্লায় এক চিকিৎসকের কাছে নিয়ে যাচ্ছিল। তাদের বহনকরা সিএনজিটি ইউনিয়নের মদিনা মার্কেটের সামনে এলে শামীম গাজী লাফিয়ে পালানোর চেষ্টা করে। এসময় শামীমের সঙ্গে ছোট ভাই তুহিন ও মায়ের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাদের মা সিএনজি থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চান্দ্রা ইউপির চেয়ারম্যান খান জাহান আলী কালু জানান, শামীম গাজী খুবই ভালো ছেলে ছিল। বছর দুয়েক ধরে নেশাগ্রস্ত যুবকদের সঙ্গে মিশে সে মানসিক রোগে আক্রান্ত হয়েছে। ঘটনার দিন তাকে কুমিল্লার নাঙ্গলকোর্টে নিয়ে যাওয়ার পথে শামীম গাড়ি থেকে লাফিয়ে পড়তে চাইলে তাকে বাধা দিতে গিয়ে তার মা সিএনজি থেকে পড়ে নিহত হন।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, খুনের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরবর্তীতে জানতে পারি চলন্ত সিএনজি থেকে শামীম পালানোর চেষ্টা করলে তার মা ধরতে গিয়ে গাড়ি থেকে পড়ে যান। স্থানীয়দের অভিযোগের কারণে আমরা লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছি। শামীম গাজীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী