৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৫ মে ২০২৪, ২২:৪২আপডেট : ০৬ মে ২০২৪, ০০:০২

জাতীয় জরুরি সেবার ৯৯৯-এ ফোন পেয়ে নির্যাতনের শিকার এক কিশোরী (১২) গৃহপরিচারিকাকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ মে) দুপুর ১২টার পর গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের রিপন মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। 

উদ্ধারের পর ওই কিশোরী জানায়, ‘আমার মা নেই, শুধু বাবা আছে। আমার এক আত্মীয়ের মাধ্যমে পরিচয় হয়ে এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য দেয়। আমি মোটামুটি সব কাজ করি। ওরা আমার বাবাকে বলেছিল, আপনার মেয়ে সারাজীবন আমার এখানে থাকবে। বলেছিল, এখানে থাকলে সে ভালো থাকবে। ভালো পোশাক পরবে। ভালো খাবার পাবে। কিন্তু বাবা চলে যাওয়ার পরপরই ওরা আমার ওপর শারীরিক মানসিক নির্যাতন শুরু করে। আমাকে মেঝেতে ফেলে একাধিক দিন মারধর করেছে।’

নির্যাতনের শিকার ওই কিশোরী বরগুনা সদর এলাকার বাসিন্দা। এ বিষয়ে অভিযুক্ত গৃহকর্ত্রী কাজল আক্তার বলেন, ‘ওর সামনে জিজ্ঞাসা করেন, আমি বেশি কিছু করি নাই। শুধু ধাক্কা দিয়ে বলতাম, এটা করলি কেন? এর বেশি কিছু আমি তারে কখনও বলি নাই।’

শ্রীপুরের চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিন্টু মিয়া বলেন, ‘৯৯৯ নম্বরে ফোনে পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহপরিচারিকাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তার বাবাকে ফোন দেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম