খাগড়াছড়িতে দুই আঞ্চলিক গ্রুপের মধ্যে গোলাগুলি

খাগড়াছড়ি প্রতিনিধি
২২ মে ২০১৮, ২০:৪৩আপডেট : ২২ মে ২০১৮, ২০:৪৩

গুলির ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে আধিপত্য বিস্তারের জেরে পাহাড়ের দুই আঞ্চলিক গ্রুপের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ মে) বেলা দেড়টার দিকে বাজারের উত্তর পাশের রাবার কারখানা এলাকা ও চেঙ্গী নদীর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রাবার কারখানা এলাকার দিকে গোলাগুলির শব্দ শোনা যায়। তার কিছুক্ষণ পরে নদীর পশ্চিম পাড় থেকেও গুলির শব্দ আসে। বাজারের ক্রেতা-বিক্রেতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিজিবি সদস্যরা এসে তাদের উদ্ধার করে সরিয়ে নেয়। ঘটনার পর থেকে বাজারের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। খাগড়াছড়ি-পানছড়ি আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও সন্দেহভাজন ব্যক্তি ও পরিবহনে তল্লাশি করছে পুলিশ ও বিজিবি।

আরও জানা যায়, ঘটনার পর খবংপুড়িয়া ও স্বনিভর এলাকায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী।

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বনির্ভর বাজারে ইউপিডিএফ ও তাদের প্রতিপক্ষের মধ্যে অর্ধশত রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আশপাশের এলাকায় যৌথবাহিনীর অভিযান চলছে।’

এবিষয়ে জানার জন্য স্থানীয় ইউপিডিএফ ও ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর মুখপাত্রদের মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম