গোপালগঞ্জে বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ ২৮ জন গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০১৮, ১৭:২৫আপডেট : ২৪ মে ২০১৮, ১৭:৩৩

গ্রেফতার

গোপালগঞ্জে বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ মে) রাত থেকে বৃহম্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার রাত থেকে বৃহম্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় সদর থানা পুলিশ তিন মাদক ব্যবসায়ীসহ আট জন, কাশিয়ানী থানা পুলিশ ৫শ’ গ্রাম গাঁজা ও দুই মাদক ব্যবসায়ীসহ সাত জন, কোটালীপাড়া থানা পুলিশ মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামীসহ ছয় জন, মুকসুদপুর থানা পুলিশ ছয় জন ও টুঙ্গিপাড়া থানা পুলিশ একজনকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের মধ্যে মাদকসহ বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। আজ (বৃহম্পতিবার) এদের আদালতে হাজির করা হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের