ইফতার মাহফিলে পানি খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত পাঁচ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ মে ২০১৮, ০৯:৩২আপডেট : ২৫ মে ২০১৮, ০৯:৩৭

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের ইফতার মাহফিলে পানি খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। সহিংসতা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর ছাত্রলীগের সভাপতি মিকাইল হোসেন হিমেলের সঙ্গে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সদস্য তফসিরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে এই সংঘর্ষ জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এবং সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভনের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পরে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকেরা বিচ্ছিন্ন ভাবে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চালায়। এতে ছুড়িকাঘাতসহ পাঁচ ছাত্রলীগের নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। তাদের মধ্যে জয় হোসেন এবং মহসিন মোল্লাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহদের শরিরে ছুড়িকাঘাতসহ জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর পুরো শহরে উত্তেজনা বিরাজ করছে।

ঘটনা সর্ম্পকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন জানান, ‘ছাত্রলীগের ইফতার মাহফিলে পানি খাওয়াকে কেন্দ্র করে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এ নিয়ে আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জিয়াউল হক জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন- ইফতার সামনে রেখে বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি: ওবায়দুল কাদের

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক