চাঁদপুরে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

চাঁদপুর প্রতিনিধি
২৬ মে ২০১৮, ১১:৪৩আপডেট : ২৬ মে ২০১৮, ১১:৪৯

চাঁদপুর চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কচুয়া থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৫ মাদক মামলার আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী বাবলু (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার রাত ৩টার দিকে কচুয়া উপজেলার পালগীরী ব্রিকফিল্ডের সড়কমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মাদক ব্যবসায়ী বাবুলের বাড়ি উপজেলার দক্ষিণ গোহাট ইউনিয়নের বলরা গ্রামে। সে ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে। বাবুলের বিরুদ্ধে কচুয়া থানায় ৫টি মাদক মামলা রয়েছে। তার বাড়ি থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আগে পাওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ বাবলুর বাড়িতে যৌথ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক বিক্রেতা বাবুল। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে গুলি বিনিময়ের এক পর্যায়ে বাবলু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। বর্তমান তার মরদেহ কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন- অভিযান চললেও ধরাছোঁয়ার বাইরে নওগাঁর গডফাদাররা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম