যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আটক

যশোর প্রতিনিধি
২৬ মে ২০১৮, ১২:৩০ আপডেট : ২৬ মে ২০১৮, ১২:৪০

আটক ছাত্রলীগ নেতা যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবালকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাসার বলেন, মারুফের  বিরুদ্ধে মামলার রয়েছে।

কোতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, মারুফকে একটি মামলার (জিআর) ওয়ারেন্টে আটক করা হয়েছে।
মারুফকে আটকের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে শনিবার (২৬ মে) সকালে নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে।
সরকারি সিটি কলেজ ছাত্রলীগ শাখার সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হুসাইন বলেন, ‘২৬ মার্চ রাতে সরকারি সিটি কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ম-সম্পাদক রাকিব হোসেন দুর্বৃত্তদের হাতে খুন হন। ওই খুনের ঘটনায় দোষীদের আটক এবং বিচার দাবিতে মারুফের নেতৃত্বে আমরা আন্দোলন করি। পুলিশ ওই ঘটনার সঙ্গে প্রকৃত জড়িতদের আটক করতে পারেনি। আন্দোলনের কারণে তাকে আটক করেছে পুলিশ। তার মুক্তির দাবিতে আমরা শহরে বিক্ষোভ মিছিল করেছি তাকে মুক্ত করে ছাড়বো।’
সরকারি সিটি কলেজ ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহামান শাহিন বলেন, ‘আমরা ওয়ারেন্টের কাগজ দেখতে চাইলে পুলিশ তা দেখাতে পারেনি। আমাদের দাবি, মারুফকে মুক্তি দিতে হবে এবং রাকিব হত্যাকাণ্ডে জড়িতদের আটক করতে হবে। তা না হলে রাজপথে আন্দোলন চালিয়ে যাবো।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলের জালে ধরা পড়লো ২৪ কেজি ওজনের এক মাছ
জেলের জালে ধরা পড়লো ২৪ কেজি ওজনের এক মাছ
বাকক্ষমতা হারিয়েও কৃত্রিম কণ্ঠে কথা, নিউরালিংকের মস্তিষ্কের ইমপ্লান্টে নতুন সম্ভাবনা
বাকক্ষমতা হারিয়েও কৃত্রিম কণ্ঠে কথা, নিউরালিংকের মস্তিষ্কের ইমপ্লান্টে নতুন সম্ভাবনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, আবেদন ২৩ নভেম্বর পর্যন্ত
ঢাকার কাছেই ইতিহাসের অন্যরকম ঠিকানা ধামরাইয়ের বণিক বাড়ি
ঢাকার কাছেই ইতিহাসের অন্যরকম ঠিকানা ধামরাইয়ের বণিক বাড়ি
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা