শার্শায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
২৭ মে ২০১৮, ২০:৫৪আপডেট : ২৭ মে ২০১৮, ২০:৫৭

শার্শায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু

যশোরের শার্শায় সেফটি ট্যাংকে কাজ করতে গিয়ে ইমন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় বিপ্লব (২৫) নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছে। রবিবার (২৭ মে) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত তাসমীম আলম তুষার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

নিহত ইমন শার্শার সম্মন্ধকাটি গ্রামের দুঃখের ছেলে। আহত বিপ্লবকে উপজেলার বুরুজ বাগান স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আঙ্কাজন বলে জানিয়েছে চিকিৎসক।

এলাকাবাসী জানায়, শার্শার দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মাছ ব্যবসায়ী মকর আলীর বাড়িতে নবনির্মিত সেফটি ট্যাংকির ভেতর থেকে সেন্টারিংয়ের জন্য দেওয়া কাঠ ও বাঁশ খুলতে যায় চার শ্রমিক। তারা সেফটি ট্যাংকের ভেতরে নেমে কাজ শুরুর এক পর্যায়ে চার জন অসুস্থ হয়ে পড়েন। এসময় বাড়ির মালিকের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে বুরুজ বাগান স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়।

স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. রনি জানান,‘হাসপাতালে আনার আগেই ইমনের মত্যু হয়েছে। আহত বিপ্লবের অবস্থায় আশঙ্কাজনক।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম