শ্মশানের জায়গা দখলের চেষ্টা: ক্ষমা চাইতে সময় নিলেন আ. লীগ নেতা

বগুড়া প্রতিনিধি
২৮ মে ২০১৮, ১৭:৩০আপডেট : ২৮ মে ২০১৮, ১৭:৪৯

বগুড়া বগুড়ার শিবগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের শতবর্ষী শ্মশানের জায়গা দখল চেষ্টায় অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক স্থানীয় জনগণের কাছে ক্ষমা চাওয়া জন্য আবারও সময় নিয়েছেন। গত ২৭ মে রোববার তিনি হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি একেএম সাহিদুল হকের দ্বৈত বেঞ্চে হাজির হয়ে এ আবেদন করেন। এর আগে তাকে তলব করলে তিনি ২০ মে হাজির হন। সেখানে তাকে ভর্ৎসনা এবং শ্মশান কমিটিসহ জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে নির্দেশ দেন।

আওয়ামী লীগ নেতা আজিজুল হক গত ২৩ মে শ্মশান কমিটি ও স্থানীয় জনগণের উপস্থিতিতে একটি ব্যানার ঝুলিয়ে ক্ষমা চাইলেও তা স্পষ্ট ছিল না। ২৫ মে স্থানীয় কয়েকজনের উপস্থিতিতে আগের ব্যানার অপসারণ করে পৃথক ব্যানার ঝুলিয়ে দেন। সেটিতেও ক্ষমা চাওয়ার বিষয় স্পষ্ট ছিল না। সর্বশেষ ঝুলানো ব্যানারের ছবি রবিবার (২৭ মে) আদালতে উপস্থাপন এবং দখলের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চান আজিজুল হক। তার পক্ষে আইনজীবী ছিলেন লায়েকুজ্জামান মোল্ল্যা। অপরদিকে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ ক্ষমা চাওয়ার বিষয়টি স্পষ্ট নয় বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।

আজিজুল হকের ক্ষমা চাওয়া বিষয়টি নিয়ে আদালত সন্তুষ্ট হতে পারেননি। শুনানি শেষে স্থানীয় জনগণের কাছে স্পষ্টভাবে ক্ষমা চাইতে আজিজুলের পক্ষে আবারও সময় চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করে এ বিষয়ে আদেশের জন্য আগামী ৩১ মে পরবর্তী দিন ধার্য করেন।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক ২০১৬ সালে বানাইল মহাশ্মশানের ৪ শতক জমি দখল করে সেখানে স্থাপনা নির্মাণের ঘোষণা দেন। এ নিয়ে গণমাশ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ হাইকোর্টে রিট করেন। ওই বছরের ৩১ জুলাই হাইকোর্ট রুল জারি এবং স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। পাশাপাশি বিষয়টি তদন্ত করতে জেলা প্রশাসককে নির্দেশ দেন। এ নির্দেশে জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ অবস্থায় ২০১৬ সালে জারি করা রুলেরর ওপর শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। এ রুলের ওপর শুনানির সময় গত ১৩ মে উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে তলব করেন হাইকোর্ট।

আরও পড়ুন- খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি মঙ্গলবার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম