কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৯ মে ২০১৮, ০৫:৪৩আপডেট : ২৯ মে ২০১৮, ০৫:৫৫

বন্দুকযুদ্ধ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২৮ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গুঞ্জর এলাকায় গোমতী প্রতিরক্ষা বাঁধের পাশে ভাই ভাই ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। এসময় পুলিশের তিন সদস্য আহত হন এবং ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ৪০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুর আলম এ খবর নিশ্চিত করেন।

নিহত দুই মাদক ব্যবসায়ী হলো– লিটন ওরফে কানা লিটন (৪৩) এবং বাতেন (৩৪)। লিটন উপজেলার পৈয়াপাথর এলাকার আবদুস ছামাদের ছেলে। তার বিরুদ্ধে সাতটি মাদকের মামলা রয়েছে। আর বাতেন একই উপজেলার বাখরনগর গ্রামের সহিদ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আটটি মাদকের মামলা রয়েছে।

ওসি একেএম মঞ্জুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিনিসহ পুলিশের একটি দল গোমতী বাঁধের পাশে অবস্থান নেয়। সেখানে মাদক ব্যবসায়ী কানা লিটন ও বাতেনসহ তাদের সহযোগীরা পৌঁছালে তাদের আটকের চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। এতে পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এসময় লিটন ও বাতেন গুলিবিদ্ধ হয়। উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল  কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ওসি আরও জানান, অভিযানের সময় তার থানার এসআই মোজাম্মেল, এএসআই রোকন ও এএসআই মাসুদুর রহমান আহত হন।

গত এক সপ্তাহে জেলার কোতোয়ালীতে তিন জন, চৌদ্দগ্রামে একজন, সদর দক্ষিণে দুই জন, বুড়িচংয়ে একজন, ব্রাহ্মণপাড়ায় দুই জন এবং দেবিদ্বারে একজন ও সর্বশেষ মুরাদনগরে দুই জনসহ মোট ১২ জন কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান