বগুড়া-৫ আসনের এমপি ও তার পরিবারের সম্পদের তদন্ত শুরু করছে দুদক

বগুড়া প্রতিনিধি
৩১ মে ২০১৮, ২০:৩৮আপডেট : ৩১ মে ২০১৮, ২০:৩৮

  দুদক

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সরকার দলীয় সংসদ সদস্য হাবিবর রহমান, স্ত্রী ও দুই সন্তানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তদন্ত শুরু করছে দুদক। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে তাদের জায়গা, জমি, ফ্লাট ক্রয়-বিক্রয় সংক্রান্ত রেকর্ডের ছায়ালিপি চেয়ে বগুড়া জেলা রেজিস্ট্রারকে চিঠি দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা রেজিস্ট্রার আবদুস সালাম প্রামাণিক ওইসব তথ্য চেয়ে ১২ উপজেলার সাব-রেজিস্ট্রারকে চিঠি ইস্যু করেছেন। ৩১ মে বৃহস্পতিবার সাব-রেজিস্ট্রাররা চিঠিগুলো পেয়েছেন।

এদিকে এমপি ও তার পরিবারের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তদন্ত শুরু হওয়ায় অভিযোগকারীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। তারা এ ব্যাপারে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

জানা গেছে, বগুড়া-৫ নির্বাচনী এলাকার সাধারণ জনগণের পক্ষে গত ২০১৭ সালের ৭ জুলাই দুদক চেয়ারম্যানের কাছে এমপি হাবিবর রহমান, তার ছেলে আসিফ ইকবাল সনি প্রমুখের বিরুদ্ধে টিআর, কাবিখা, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, সামাজিক বনায়নসহ বিভিন্নখাতে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত শতকোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ে অনুসন্ধান শুরু করেছে। প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম গত ১৯ এপ্রিল বগুড়া জেলা রেজিস্ট্রারকে চিঠি দেন।

চিঠিতে (স্মারক নং-দুদক/১৭৩-২০০২ (গ)/টা:ফো:-৪/১৩৬৮৪) বলা হয়েছে, সাবেক ডিসি, ডিএমপি বর্তমান জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র পর্যালোচনা প্রয়োজন। তাই সংসদ সদস্য, তার স্ত্রী খাদিজা হাবিব, ছেলে আসিফ ইকবাল সনি ও মেয়ে ফারহানা দিবার নামে জায়গা, জমি ও ফ্লাট ক্রয়-বিক্রয় সংক্রান্ত রেকর্ডপত্রের ছায়ালিপি ২৫ এপ্রিলের মধ্যে সরবরাহে অনুরোধ করা হয়।

দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, বিষয়টি তাদের জানা নেই।

বগুড়া জেলা রেজিস্ট্রার আবদুস সালাম প্রামাণিক জানান, এক সপ্তাহ আগে দুদকের উপ-সহকারি পরিচালকের পাঠানো চিঠি পেয়েছেন। এরপর তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ১২ উপজেলা সাব-রেজিস্ট্রাকে চিঠি দিয়েছেন। সেখানে ওই সংক্রান্ত কোনও তথ্য পাওয়া গেলে তা দ্রুত পাঠানো হবে।

বগুড়া সদর সাব-রেজিস্ট্রার মশিউল ইসলাম জানান, জেলা রেজিস্ট্রারের পাঠানো চিঠি ৩১ মে বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন। সংশ্লিষ্টরা ওইসব তথ্য বের করতে কাজ শুরু করেছে।

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের একান্ত সচিব কোরবান আলী মিলন জানান, তারা ৩০ মে বুধবার দুদকের চিঠি পেয়েছেন। দুদক এমপি সাহেবের দাখিল করা আয়কর ফাইল যাচাই করছে। ভোটের আগে এমন হয়েই থাকে, আর এতে তাদের কোন সমস্যা নেই।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের