রংপুরে ক্লিনিক মালিকদের ধর্মঘট চলছে, ভোগান্তিতে রোগীরা

রংপুর প্রতিনিধি
০৪ জুন ২০১৮, ১৩:০১আপডেট : ০৪ জুন ২০১৮, ১৩:২৩

চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে রংপুরে ক্লিনিক বন্ধ রেখেছেন মালিকরা রংপুরে ডা. আব্দুল হাইয়ের মুক্তির দাবিতে নগরীর সব প্রাইভেট ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে মালিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। রবিবার (৩ জুন) দুপুর থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটকে সমর্থন দিয়ে রংপুরের চিকিৎসকরাও তাদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।  

স্থানীয়রা জানান, গত শনিবার (৩ জুন) রংপুর নগরীর ধাপ এলাকায় সেন্ট্রাল প্রাইভেট ক্লিনিকে সিয়াম নামে ছয় বছরের এক শিশুর শরীরে অপারেশনের আগে অ্যানেসথেসিয়া পুশ করেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আব্দুল হাই। অ্যানেসথেসিয়া দেওয়ার কিছুক্ষণ পরই ওই শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির বাবা রেজ্জাকুল ইসলাম ডা. আব্দুল হাইয়ের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

পরে ডা. আব্দুল হাইকে নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরই পরিপ্রেক্ষিতে ডা. হাইয়ের মুক্তির দাবিতে রবিবার দুপুর থেকে ধর্মঘট পালন করছেন স্থানীয় প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালগুলোর মালিক ও চিকিৎসকরা।    

রংপুরে ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখে চলছে ধর্মঘট প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের মালিক এবং চিকিৎসকদের নেতা ডা. মামুনুর রহমান অভিযোগ করেন, ‘নগরীর ধাপ এলাকায় সেন্ট্রাল প্রাইভেট ক্লিনিকে ছয় বছরের শিশু সিয়ামের টনসিল অপারেশনের জন্য অ্যানেসথেসিয়া দেওয়ার পর পরই শিশুটি মারা যায়। এ ঘটনায় রোগীর স্বজনরা সন্ত্রাসীদের সহায়তায় ওই ক্লিনিকে ব্যাপক ভাঙচুর চালায়। পরে পুলিশ ডা. আব্দুল হাইকে বাসা থেকে ধরে থানায় নিয়ে যায়। ক্লিনিকে হামলা ও চিকিৎসকের মুক্তির দাবিতে নগরীর সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন মালিকরা। সেই সঙ্গে চিকিৎসকরাও অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে দিয়েছেন। ঘটনা তদন্ত করে হাসপাতাল ভাঙচুরকারীদের শাস্তি ও চিকিৎসকের নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’

রংপুর জেলা ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান কয়েল অভিযোগ করেন, ‘শিশু সিয়ামের মৃত্যুর জন্য ডা. আব্দুল হাই দায়ী নন। তারপরও কোনও অভিযোগ ছাড়াই কোতোয়ালি থানা পুলিশ তাকে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে গেছে। অথচ যারা ক্লিনিক ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’
এদিকে, কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মুখতারুল ইসলাম বলেন, ‘শনিবার শিশু সিয়াম মারা যাওয়ার ঘটনায় তার বাবা রেজ্জাকুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ডা. আব্দুল হাইকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ’

 

/আইএ/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী