রমজানের ঈদের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একইসঙ্গে ওই আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করার জন্য বিএনপি কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
মঙ্গলবার (৫ জুন) বিকালে কেরানীগঞ্জের জিনজিরা বাজার ও জিনজিরা ফেরিঘাট এলাকায় ব্যবসায়ীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই । বর্তমান সরকারের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ নাই। তাই নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা আন্দোলনে যাচ্ছি।’
এসময় আরও উপস্থিত ছিলেন– বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হাজী নাজিম উদ্দিন, বিএনপির কেন্দ্রিীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপিত হাজী ওমর শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মোকারররম হোসেন সাজ্জাদ প্রমুখ।








