গোপালগঞ্জে ঘেরে বিষ ঢেলে ১৫ লাখ টাকার মাছ নিধন

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ১৮:৪১আপডেট : ০৬ জুন ২০১৮, ১৮:৫০

মরে ভেসে উঠেছে মাছ (ছবি- প্রতিনিধি)

গোপালগঞ্জ সদর উপজেলায় দুর্বৃত্তরা এক ঘেরে বিষ ঢেলে প্রায় ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ জুন) দিনগত রাতে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাঘাজুড়ী গ্রামের শংকর বিশ্বাসের মাছের ঘেরে এ ঘটনা ঘটে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ঘের মালিক শংকর বিশ্বাস বলেন, ‘রাতে কে বা কারা আমার মাছের ঘেরে বিষ ঢেলে দেয়। সকালে প্রতিবেশীরা দেখতে পেয়ে আমাকে খরব দেয়। আমি পুকুরে গিয়ে দেখি, মাছ মরে ভেসে উঠেছে।’ এ ঘটনায় রুই, কাতলা, তেলাপিয়া, গ্রাসকার্পসহ বিভিন্ন জাতের মাছ মরে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

মরে ভেসে উঠেছে মাছ (ছবি- প্রতিনিধি)

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।’

এসআই মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর শুনে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষ ঢেলে দেওয়ায় ঘেরের সব মাছ মরে গেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের