নেত্রকোনায় বিদেশি পিস্তলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
১০ জুন ২০১৮, ০৪:২৩আপডেট : ১০ জুন ২০১৮, ০৪:২৫

গ্রেফতারের প্রতীকী ছবি

মাদকবিরোধী অভিযানের সময় নেত্রকোনার ঠাকুরাকোনা এলাকা একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ২০৫ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছেন পুলিশ। শনিবার (৯ জুন) রাত ৯টার দিকে এই অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোহনগঞ্জ উপজেলার টেংগাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রাব্বি আহমেদ সুমন (৩১) ও চিত্তরঞ্জন রবি দাসের ছেলে পলাশ রবি দাস (২৭)।

পুলিশ জানায়,  ঠাকুরাকোনার দুলালের স-মিলের পূর্বপাশে আলোক মান্দারের বটগাছের নিচে মাদক বিক্রির সময় ওই দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

নেত্রকোনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ ফখরুজ্জামান জুয়েল বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রচলিত আইনে মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম