ঘুষের ১৪ লাখ টাকাসহ বরগুনায় প্রকৌশলী আটক

বরগুনা প্রতিনিধি
১১ জুন ২০১৮, ১৮:৩৪আপডেট : ১১ জুন ২০১৮, ১৯:২১

বরগুনায় ঘুষের ১৪ লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী আটক

বরগুনায় সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভুইয়াকে ঘুষের সাড়ে ১৪ লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১১ জুন) দুপুরে বরগুনা সড়ক ভবনে পটুয়াখালী দুদকের একটি টিম টাকাসহ তাকে আটক করে।

পটুয়াখালী দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বরগুনার সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভুঁইয়া ১৫ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। সেই সংবাদের ভিত্তিতে সড়ক ভবনের তৃতীয় তলায় তার ব্যবহৃত কক্ষ তল্লাশি করে নগদ ১৪ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায়। এ সময় শামসুল শাহরিয়ার ভুঁইয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে বরগুনায় মামলা দায়ের করা হবে।’

বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. ইয়ানুর রহমান বলেন, ‘সড়ক ও জনপদের উপসহকারী প্রকৌশলী শামসুল শাহরিয়ার ভুঁইয়ার কাছ থেকে পাওয়া ঘুষের সাড়ে ১৪ লাখ টাকা আমার সামনে জব্দ করা হয়েছে।’

দুর্নীতি প্রতিরোধ কমিটির বরগুনা জেলা সভাপতি মো. রফিক উদ্দিন আহম্মেদ বলেন, ‘উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে এর আগেও অভিযোগ শুনে আমি এসে তাকে বুঝিয়ে বলেছি যেন কোনও প্রকার ঘুষ না নেওয়া হয়। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে আবারও তার ঘুষ গ্রহণের সংবাদ পাই। এরমধ্যে পটুয়াখালী থেকে দুদকের টিম এসে ঘুষের টাকাসহ তাকে আটক করে।’

আরও পড়ুন- টেকনাফে এক লাখ ইয়াবা জব্দ

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের