টেকনাফে এক লাখ ইয়াবা জব্দ

টেকনাফ প্রতিনিধি
১১ জুন ২০১৮, ১৮:২৯আপডেট : ১১ জুন ২০১৮, ১৮:৪৯

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত) কক্সবাজারের টেকনাফে চোরাচালান হয়ে আসা এক লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১১ জুন) ভোরে উপজেলার হোয়াইক্যং লম্বাবিল এলাকার নাফ নদী থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় তিন কোটি টাকা।

মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, ‘নাফ নদী দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনা হবে বলে তথ্য পায় বিজিবি। এই তথ্যের সূত্র ধরে হোয়াইক্যং সীমান্ত চৌকির আব্দুল জলিলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযানে যায়। নৌকাটি নাফ নদীর জলসীমা অতিক্রম করে তীরের কাছাকাছি এলে বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা নৌকাসহ পালানোর চেষ্টা করলে বিজিবির টহল দল স্পিডবোট নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে চোরাকারবারিরা নৌকাটি ফুটো করে দেয়। নৌকায় থাকা তিনজন লোক নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের জলসীমায় চলে যায়। পরে টহল দল নদীতে ভেসে যাওয়া কাপড়ের ২৪টি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়। ওই কাপড়ের বস্তার ভেতর থেকে তিন কোটি টাকার এক লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও জানান, ওই নৌকা থেকে নারীদের স্কার্ট ১ হাজার ১৬৩টি, লুঙ্গি ৮৫৪টি, থামি ১ হাজার ৫১৪টি, ছেলেদের গেঞ্জি ২৬০টি, ওড়না ৯৮টি, শিশুদের জামা ৫৮টি, থান কাপড় ৩০০ গজসহ মিয়ানমার থেকে আসা বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ান সদর দফতরে ও অন্যান্য মালামাল টেকনাফ কাস্টমস শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন- রোহিঙ্গা ক্যাম্পে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে