খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ছলচাতুরি করছে: মওদুদ

নোয়াখালী প্রতিনিধি
১১ জুন ২০১৮, ১৯:২৯আপডেট : ১১ জুন ২০১৮, ২০:১৯

নোয়াখালীতে মওদুদ আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দুই দিন পেরিয়ে গেলেও তাকে এখন পর্যন্ত চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। তার চিকিৎসা নিয়ে সরকার ছলচাতুরি করছে। এ সংকটপূর্ণ অবস্থায় তার শরীরের কিছু হলে দায়দায়িত্ব এ সরকারের ওপর বর্তাবে। এ দেশের ১৬ কোটি মানুষ তা মেনে নেবে না।’

সোমবার দুপুরে নোয়াখালীতে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিজের নির্বাচনি এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাটের বিভিন্ন এলাকায় গিয়ে নেতাকর্মীদের সঙ্গে ইফতার ও ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পুলিশি বাধার অভিযোগ তোলেন বিএনপির এই নেতা।

মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চায় না। তারা মনে করে, এ সুযোগ যদি একবার জনগণকে দেওয়া হয় তারা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। এ অবস্থা চলতে থাকলে মানুষ আগামীতে আওয়ামী লীগকে ভোট দেবে না।’

তিনি আরও বলেন, ‘আমি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। কিন্তু আজ আমাকে আমার নিজ এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ করতে দেওয়া হয় না। থানার ওসিরা আমার সহকারীদের ফোন করে নিষেধাজ্ঞা জারির কথা বলেন। আমার বাড়ির চারপাশে পুলিশ দিয়ে ঘেরাও করে রাখে। এসব পুলিশরা আমার প্রতিবেশীদের নানাভাবে হয়রানি করছে।’ তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা, পৌরসভা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- বিএসএমএমইউতে চিকিৎসা নিতে চান না খালেদা জিয়া

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম