ক্যাম্পের মসজিদগুলোতে ঈদের নামাজ পড়বেন রোহিঙ্গারা

আবদুল আজিজ, কক্সবাজার
১৫ জুন ২০১৮, ১৫:২৩আপডেট : ১৫ জুন ২০১৮, ১৫:২৭

 

 





রোহিঙ্গা ক্যাম্পোর একটি মসজিদ কক্সবাজারে শরণার্থী শিবিরের ব্লকে ব্লকে অবস্থিত ছোট ছোট মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। উখিয়া ও টেকনাফের ক্যাম্পে অবস্থিত প্রায় দুই হাজার মসজিদে রোহিঙ্গারা ঈদের নামাজ পড়বেন। নামাজের সময় মসজিদে জায়গা সংকুলান না হলে দ্বিতীয় ও তৃতীয় দফায় নামাজ আদায় করবেন তারা। তবে বৃষ্টি অব্যাহত থাকলে ঈদে রোহিঙ্গাদের দুর্ভোগ বেড়ে যাবে বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতাদের অনেকেই।







উখিয়ার বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা নেতা লালু মাঝি বলেন, ‘ঈদুল ফিতরে রোহিঙ্গাদের নামাজ আদায়ে সীমাহীন দুর্ভোগে পড়তে হবে। কারণ, ক্যাম্পের ব্লকে ব্লকে যে মসজিদগুলো রয়েছে, তা পরিসরে খুবই ছোট। এসব মসজিদে প্রতি জামাতে ১০০ থেকে ১৫০ জনের মতো লোক নামাজ আদায় করতে সক্ষম হবে।’
একই ক্যাম্পের সি-৮ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা নেতা নুরুল ইসলাম বলেন, ‘আমার ব্লকে নারী, পুরুষ ও শিশু মিলে দুই হাজার রোহিঙ্গা অবস্থান করছেন। এই ব্লকে মসজিদ রয়েছে মাত্র দুটি। কাজেই তিন দফায় ঈদের জামাত করতে হবে। এতে করে সীমাহীন দুর্ভোগে পড়বেন ঈদের জামাত আদায় করতে আসা মুসল্লিরা।’
একই কথা বলেছেন— আয়ুব আলী ও হামিদ হোসেন। তারা জানান, ‘বৃষ্টি হলে ঈদের জামাত আদায় করা কঠিন হবে মসুল্লিদের। কারণ, এখনও রাস্তাগুলো কাঁদা পানিতে সয়লাব। বৃষ্টি না হলে অন্তত রাস্তার মধ্যে কোনোভাবে নামাজ আদায় করা সম্ভব হবে।’

উখিয়ার কুতুপালং ক্যাম্পের ৬ নম্বর ব্লকের বাসিন্দা মোক্তার আহমদ বলেন, ‘আসন্ন ঈদে শত কষ্ট হলেও আমাদের কোনও দুঃখ থাকবে না। কারণ, রাখাইনে যেভাবে আমরা নির্যাতনের শিকার হয়েছি, তা মনে পড়লে শরীর শিউরে উঠে। আমরা এখানে ক্যাম্পে শান্তিতে আছি।’
বৃষ্টি হলে কাদাপানিতে একাকার হয়ে যায় রোহিঙ্গা ক্যাম্প উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বলেন, ‘ঈদের নামাজ আদায় কিভাবে হবে, সরকারি বা দাতা সংস্থাসহ বিভিন্ন এনজিও’র পক্ষ থেকে এখনও কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। এত বিপুল সংখ্যক রোহিঙ্গা এই ছোট ছোট মসজিদে  কিভাবে নামাজ আদায় করবে বলা মুশকিল।’  
উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, ‘উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ১১ থেকে ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এই রোহিঙ্গাদের সামাল দিতে সরকার ছাড়াও আন্তর্জাতিক দাতা সংস্থা সহ দেশি-বিদেশি এনজিও কাজ করছে। সেখানে নতুন করে কিছু করার সুযোগ নেই। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক হাজার ২০টি মসজিদ ও ৫৪০টি নূরানি শিক্ষা প্রতিষ্ঠান (মক্তব) রয়েছে। এসব মসজিদ ও প্রতিষ্ঠানে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। বৃষ্টি না হলে কোনও ধরনের সমস্যা হবে না।’

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, ‘টেকনাফে রেজিস্টার্ড ক্যাম্পে ৫টি, আন্তঃরেজিস্টার্ড ক্যাম্পে দেড় শতাধিক মসজিদ ও ২০টি নূরানি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। মূলত, এসব শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে টেকনাফে রোহিঙ্গাদের সংখ্যা কম হওয়ায় নামাজ পড়তে তেমন কোনও অসুবিধা হবে না।’
প্রসঙ্গত,গত বছরের ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইনে  সহিংস ঘটনায় প্রায় সাত লাখ রোহিঙ্গা আশ্রয়ের জন্য বাংলাদেশে পালিয়ে আসে। এছাড়া, আগে থেকে আরও  প্রায় চার লাখ রোহিঙ্গা কক্সবাজারে অবস্থান করছে। তারা সবাই এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পের বাসিন্দা।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান