পর্যটকদের জন্য কক্সবাজারে চালু হলো ‘জোবাইক’

কক্সবাজার প্রতিনিধি
১৯ জুন ২০১৮, ১৫:২৮আপডেট : ১৯ জুন ২০১৮, ১৫:৩০

পর্যটকদের জন্য কক্সবাজারে চালু হলো জোবাইক দেশে প্রথমবারের মত চালু হয়েছে স্মার্টফোন ভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা জোবাইক। পর্যটন নগরী কক্সবাজারে পরীক্ষামূলকভাবে এই সেবা শুরু হয়েছে। সোমবার (১৮ জুন) এই সেবার উদ্বোধন করেন জোবাইকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মেহেদী রেজা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছেলে-মেয়ে উভয়ের ব্যবহার উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে জোবাইকের সাইকেল। এ সাইকেলের সঙ্গে রয়েছে অত্যাধুনিক লক,সোলার প্যানেল,জিপিএস সুবিধা। এই সাইকেলের লক খোলার জন্য দরকার হবে একটি অ্যান্ড্রয়েড অ্যাপের। অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে সাইকেলের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করে সাইকেলটি ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে কক্সবাজারের কলাতলী,সুগন্ধা ও লাবণী পয়েন্ট থেকে এই সেবা নেওয়া যাবে।

পর্যটকদের জন্য কক্সবাজারে চালু হলো জোবাইক কক্সবাজারে কেন সবার আগে এই সেবা চালু করা হলো- এমন প্রশ্নের জবাবে মেহেদী রেজা বলেন,‘কক্সবাজার বাংলাদেশের পর্যটন রাজধানী। দেশি-বিদেশি পর্যটকদের কক্সবাজার ভ্রমণ সহজ করতেই আমাদের এই উদ্যোগ। আশা করি, দেশের ট্যুরিজম ইন্ড্রাস্ট্রি এবং দেশের যোগাযোগ ব্যবস্থার ডিজিটালাইজেশনে জোবাইক ভূমিকা রাখবে। এছাড়া বাইসাকেল একটি সহজ,পরিবশেবান্ধব এবং স্বাস্থ্যকর বাহন।’

তিনি আরও বলেন,‘কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের উন্নয়নকর্মীদের কার্যক্রমকে সহজ করতে এই সেবা বিনামূল্য চালু করেছে জোবাইক। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং পরবর্তীতে সারা দেশে এই সেবা চালু হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও এই সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোবাইকের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজহারুল কুদরত খান ও পাবলো অ্যাগুয়ো এবং অপারেশন ম্যানেজার ইসতিয়াক আহমেদ শাওন।

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের মিছিল, গ্রেফতার ৩
বিস্ফোরণ ঘটিয়ে যুবলীগের মিছিল, গ্রেফতার ৩
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে
নারীসহ আটক সেই পুলিশ কর্মকর্তাকে ছেড়ে দিয়েছে
চাঁদা না দিলেই হামলা-গুলি-হত্যা, নিরাপত্তা কোথায়?
চাঁদা না দিলেই হামলা-গুলি-হত্যা, নিরাপত্তা কোথায়?
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’