হিলিতে এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা

হিলি প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১২:৫৪আপডেট : ২১ জুন ২০১৮, ১২:৫৭

হিলি স্থলবন্দর এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ১০ টাকা। এক  সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১০ থেকে থেকে ১২টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, বন্দর দিয়ে ঈদের আগে গড়ে প্রতিদিন ৫০ থেকে ৫৫ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হচ্ছে। ঈদের ছুটি শেষে মঙ্গলবার বন্দর চালুর দিনে বন্দর দিয়ে ৩২টি ট্রাকে ৬৪০টন পেঁয়াজ আমদানি হয়েছে এবং বুধবার বন্দর দিয়ে ৪০টি ট্রাকে ৮শ’ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে ভারত থেকে বন্দর দিয়ে নাসিক ইন্দোর ও রাজস্থান জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানিকৃত এসব জাতের পেঁয়াজ পাইকারিতে প্রকারভেদে ২০ টাকা থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঈদের আগে এসব পেঁয়াজ প্রকারভেদে ১০ টাকা থেকে ১২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। আর বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ খুচরাতে প্রকারভেদে বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ২২টাকা কেজি দরে। ঈদের আগে আমদানিকৃত এসব পেঁয়াজ প্রকারভেদে ১০ টাকা থেকে ১৫টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মামুনুর রশীদ লেবু ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ঈদুল ফিতুর উপলক্ষে হিলি স্থলবন্দরসহ দেশের সবগুলো স্থলবন্দর দিয়ে ৪ থেকে ৬ দিন ধরে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ  কম রয়েছে। এছাড়াও স্থলবন্দর বন্ধ থাকায় ভারতের মোকামগুলোতে পেঁয়াজের উৎপাদন বন্ধ ছিল। এ কারণে ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ কম হওয়ায় ও ভারতের বিভিন্ন প্রদেশে পেঁয়াজের চাহিদা তৈরি হওয়ায় সেদেশের বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৪ থেকে ৫ রুপি করে বেড়ে গেছে। এ কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ