রাস্তায় দাঁড়িয়ে থাকা যাত্রীদের চাপা দিয়ে বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

রংপুর প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ১০:১৯আপডেট : ২৩ জুন ২০১৮, ১১:০৮

রংপুরে বাসকে ট্রাকের ধাক্কা
রংপুরে ভোরে রংপুরের পাগলাপীরে বাস-ট্রাক সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। দুর্ঘটনার সময় ট্রাকের চালক ঘুমিয়ে ছিল এবং হেলপার বাস চালাচ্ছিল বলেও জানান তিনি।  

রংপুরে ট্রাকের ধাক্কায় নিহতদের লাশ

পুলিশ জানিয়েছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর সলেয়াশা এলাকায় আজ শনিবার (২৩ জুন) ভোরবার প্রায় সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী বিআরটিসি’র দ্বিতল বাস সড়কে দাঁড়িয়ে পেছনের চাকা পরিবর্তন করছিল। বাসের যাত্রীরা এসময় সড়কে বসে বিশ্রাম নিচ্ছিলেন। তখন পেছন থেকে বালুবোঝাই একটি ট্রাক এসে সড়কের ওপর বসে থাকা যাত্রীদের চাপা দিয়ে বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ছয় জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুরে বাসকে ধাক্কা দেওয়া সেই ট্রাক

নিহতদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে এবং এ কারণে তাদের কাউকেই চেনা যাচ্ছে না বলে চিকিৎসক ও স্বজনরা জানিয়েছে। এদের মধ্যে নিশাত নামে একজনকে শনাক্ত করেছেন তার স্বজনরা। তার বাড়ি দিনাজপুরে। পুলিশ আরও জানান, বাসটিতে শতাধিক যাত্রীর মধ্যে বেশিরভাগই ছিলেন গার্মেন্টকর্মী।

ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের শনাক্ত করার চেষ্টা করছেন স্বজনরা

এদিকে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের কর্মকর্তা সাইফুল জানান, ‘বালু বোঝাই ট্রাকটি চালাচ্ছিল ট্রাকের হেলপার, আর ড্রাইভার ট্রাকের মধ্যে ঘুমিয়েছিল। হেলপার দ্রুত বেগে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। এসময় এটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষের ওপর উঠে যায় এবং দ্বিতল বাসটিকে ধাক্কা দেয়।’

আরও পড়ুন- রায়গঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক ও হেলপার নিহত, আহত ১০

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম