রায়গঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালক ও হেলপার নিহত, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০১৮, ০৯:২৫আপডেট : ২৩ জুন ২০১৮, ০৯:৩১

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা-বগুড়া মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন বাসযাত্রী। শনিবার (২৩ জুন) ভোর পৌনে ৬টার দিকে জেলার রায়গঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক শফিকুল ইসলাম (৩৫) সলঙ্গা থানার শামপুর গ্রামের জসিম ফকিরের ছেলে এবং হেলপার রফিকুল ইসলাম (২৫) একই গ্রামের দোহা শেখের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী ও উপ-পরিদর্শক মো. আশরাফ আলী জানান, মহাসড়কের কালিকাপুর এলাকায় স্থানীয় বালু পরিবহনকারী ট্রাক (যশোর-ড-১১-০৮৮৩) অবৈধভাবে ওভারটেকিং করার সময় ঢাকা থেকে (ঢাকা মেট্রো-ব-১৫-০০৮১) বগুড়াগামী আর কে পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহত হন কমপক্ষে ১০ বাস যাত্রী।

খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশ দু’টি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। সকাল ৮টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ বাস ও ট্রাক দু’টি জব্দ করলেও বাসের চালক-হেলপার পালিয়েছে।

আরও পড়ুন- গাইবান্ধায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ১৬

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ