ধর্ষণের অভিযোগে চাকুরিচ্যুত, ফের প্রধান শিক্ষক পদে নিয়োগ

বরগুনা প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ০৩:৩১আপডেট : ২৪ জুন ২০১৮, ০৪:০০

বরগুনায় মানববন্ধন

বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া স্কুল এন্ড কলেজে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাকুরিচ্যুত শিক্ষক আবুল বাশারকে পুনরায় একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বরগুনা প্রেসক্লাব চত্বরে এই নিয়োগ বাতিলের দাবিতে কর্মসূচি পালন করে বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের ছাত্রীকে যে ধর্ষণ করেছে তাকে প্রধান শিক্ষক হিসেবে মেনে নেওয়া যায় না। এমন প্রধান শিক্ষকের নিকট শিক্ষার্থীরা নিরাপদ নয়। তারা শিক্ষক আবুল বাশারের নিয়োগ বাতিল না করলে শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ থেকে বিরত থাকবে এবং পরবর্তীতে বৃহত্তর আন্দোলন করা হবে।

উল্লেখ্য- ২০০২ সালে মো. আবুল বাশার একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক হিন্দু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক চাকুরিচ্যুত হন এবং ওই সময় তিনি তার দোষ স্বীকার করেন। বর্তমানে তাকে একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগ সংক্রান্ত ঘটনায় একাধিক অভিযোগ এনে বরগুনার আদালতে একটি মামলা দায়ের করেছে একই এলাকার মো. আনোয়ার হোসেন।

উক্ত মামলায় অভিযোগ করা হয়, গত ২৪ মে গর্জনবুনিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার প্রশ্নপত্র রাতেই সরবরাহ, খাতা সঠিকভাবে মূল্যায়ন না করা, নিয়োগ কমিটিকে মোটা অঙ্কের অর্থ প্রদানসহ নানা অভিযোগ আনা হয়। 

এসব অভিযোগসহ ওইদিন (২৪ মে) রাতে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় আরও বলা হয়, ২০০২ সালে মো. আবুল বাশার একই বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক হিন্দু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক চাকুরিচ্যুত হন এবং ওই সময় তিনি তার দোষ স্বীকার করেন। আবার একই ব্যক্তিকে অত্র বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী