সিলেট সিটিতে ভোটার বেড়েছে ৩০ হাজার ৬৮৬ জন

সিলেট প্রতিনিধি
২৬ জুন ২০১৮, ০৭:২৯আপডেট : ২৬ জুন ২০১৮, ০৭:৪১

সিলেট সিটি

হালনাগাদ ভোটার তালিকায় সিলেট সিটি করপোরেশনে ৩০ হাজার ৬৮৬ জন ভোটার বেড়েছে। এ সিটিতে বর্তমানে মোট ভোটার তিন লাখ ২১ হাজার ৭৩২ জন। আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে, ভোটার বাড়ায় এবারের সিটি নির্বাচনে ভোটকেন্দ্র বাড়বে ৭টি।

আঞ্চলিক নির্বাচন অফিস সূত্র জানায়, আগামী ৩০ জুলাই রাজশাহী ও বরিশালের সঙ্গে ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত সিলেট সিটিতে ভোট হবে। এতে এবার তিন লাখ ২১ হাজার ৭৩২ জন ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ভোটার হলেন একলাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং নারী ভোটার একলাখ ৫০ হাজার ২৮৮ জন।

সূত্র আরও জানায়, ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত হওয়া ৩য় সিটি নির্বাচনে মোট ভোটার ছিলেন দুই লাখ ৯১ হাজার ৪৬ জন।  এর মধ্যে পুরুষ ভোটার ছিলেন একলাখ ৫২ হাজার ১৮১ এবং নারী ভোটার ছিলেন একলাখ ৩৮ হাজার ৮৬৫ জন। সে হিসেবে এবার সিলেট মহানগরী এলাকায় ভোটার বেড়েছে ৩০ হাজার ৬৮৬ জন। এর আগে ২০০৮ সালে অনুষ্ঠিত ২য় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোটার ছিল দুই লাখ ৫৬ হাজার ৪০৮ জন।

সূত্র জানায়, ২০১৩ সালের সিটি নির্বাচনে সিলেট মহানগরী এলাকায় ভোটার কম থাকায় ভোটকেন্দ্র ছিল ১২৭টি। এবারের সিটি নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে ১৩৪টি করা হয়েছে। গত নির্বাচনে ভোটকক্ষ ৮৯৬টি থাকলেও এবার বাড়িয়ে করা হয়েছে ৯২৭টি।

আঞ্চলিক নির্বাচনি অফিসার আলিমুজ্জামান বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করছি, সিলেটে এবার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হবে। এখানে ভোটার বৃদ্ধি পাওয়ায় এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো হয়েছে। যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের