চট্টগ্রামে অনিক হত্যা: প্রধান আসামিসহ দুজন গ্রেফতার, অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জুন ২০১৮, ১৭:৪৬আপডেট : ২৭ জুন ২০১৮, ১৯:৫২

দুই আসামি মোহাম্মদ তৈয়ব ও মোহাম্মদ রাসেল

চট্টগ্রামে এক নারীর সঙ্গে কথা বলা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত সাইদুল ইসলাম অনিক (২০) হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ১২টার দিকে নগরীর আতুরার ডিপো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী উদ্দিন আকবর এ খবর নিশ্চিত করেন।

গ্রেফতার দুই আসামি হলেন– মোহাম্মদ তৈয়ব (২৪) ও মোহাম্মদ রাসেল (২৫)। এদের মধ্যে মোহাম্মদ তৈয়ব এ হত্যা মামলার প্রধান আসামি। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

পরিদর্শক ওয়ালী উদ্দিন আকবর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘একটি মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার রাত ৯টার দিকে আসামি তৈয়বের নেতৃত্বে একদল যুবক অনিক ও সম্রাটকে ছুরিকাঘাতে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অনিককে মৃত ঘোষণা করেন।  গুরুতর আহত অবস্থায় সম্রাট বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার রাতে পুলিশের একটি বিশেষ টিম আতুরার ডিপো এলাকার জাঙ্গালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি তৈয়ব ও তার সহযোগী রাসেলকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার বুইজ্জার পুকুর পাড়ে জঙ্গল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও পিস্তল উদ্ধার করে ভোর রাত পৌনে ৫টার দিকে ফেরার পথে তৈয়বের সহযোগীরা পেছন থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় আসামি তৈয়ব ডান পায়ে গুলিবিদ্ধ হন এবং ছয় পুলিশ সদস্য আহত হন।’ উদ্ধার পিস্তলটি ঘটনার সময় তৈয়বের কাছে ছিল বলে তিনি জানান।

ওয়ালী উদ্দিন আকবর বলেন, এ ঘটনায় নিহত অনিকের ভাই থানায় চার জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গ্রেফতার তৈয়ব ওই মামলার প্রধান এবং রাসেল দুই নম্বর আসামি। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান